ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীরে দ্রুত প্রোটিনের জোগান দেয় ‘ডিমের সালাদ’ 

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১১ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৫৯, ১১ মার্চ ২০২৬
শরীরে দ্রুত প্রোটিনের জোগান দেয় ‘ডিমের সালাদ’ 

ছবি: সংগৃহীত

শরীরে প্রোটিন ও ক্যালশিয়ামের ঘাটতি পূরণে ডিম খুবই উপকারী। ডিমে রয়েছে কোলিন, ভিটামিন বি–১২, ভিটামিন এ এবং ভিটামিন ডি—যা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয়। তাই প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

রন্ধনশিল্পীদের মতে, শুধু সেদ্ধ ডিম নয়—ডিম দিয়ে তৈরি সালাদও হতে পারে স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি পদ। বিশেষ করে ইফতারের টেবিলে রাখতে পারেন সহজে বানানো এই পুষ্টিকর ‘ডিমের সালাদ’।
নিচে দেওয়া হলো রেসিপি—

আরো পড়ুন:

উপকরণ
ডিম: ২টি
পেঁয়াজপাতা: সামান্য (কুচি করা)
গোলমরিচ গুঁড়া: আধা চা চামচ
চিলি ফ্লেক্স: আধা চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
লেটুস পাতা: ২–৩টি
লবণ: স্বাদমতো

প্রণালী

১. প্রথমে ডিম ভালোভাবে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন ডিম যেন পুরোপুরি সেদ্ধ হয়।

২. এরপর সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।

৩. একটি পাত্রে ডিমের টুকরো, কুচি করা পেঁয়াজপাতা ও লেটুস পাতা দিয়ে দিন।

৪. এবার স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়া এবং চিলি ফ্লেক্স যোগ করুন। ঝাল খেতে সমস্যা হলে চিলি ফ্লেক্সের পরিবর্তে অরিগ্যানো বা অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন।

৫. সবশেষে লেবুর রস ছড়িয়ে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে পুষ্টিকর এই ‘ডিমের সালাদ’। ইফতারের টেবিলে এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি স্বাদেও দারুণ।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়